সার্চ করুন

শনিবার, ২৯ জুলাই, ২০১৭

স্বপন কুমার রায়


#----------আমার বিশ্বাস
           

তোমায় ভালোবাসি সে কথাই বলতে এসেছি
তুমি বিশ্বাস করো আর নাই বা করো !
এতোগুলো বছর পরেও আমার হাতের মুঠোয়
        এখনও সতেজ স্বেত গোলাপ  |

আমি কখনও সীমান্ত পেরিয়ে বিভূঁই হতে চাইনি
শহীদ বেদিতলে শতসহস্র ফুলের মধ্যে
           আমারও একটি ফুল!
      ম্লান জোছনার আলো গায়ে মেখে
আগষ্টের দক্ষিণা সমীরনে ফুঁড়ে ফুঁড়ে মেজাজে,
           " ও আমার দেশের মাটি
          তোমার পায়ে ঠেকাই মাথা ---------"
গুণ গুণ করে হাঁটতে হাঁটতে,গভীর অন্ধকারে জোনাকির আলোতে নিজেকে খুঁজি ;

      তারপর,অতীতের পাতাগুলি উল্টে পাল্টে
       তোমায় ভালোবাসার মুখ গুলো দেখতে থাকি , যেমন করে প্রেমিক তার অ্যালবামের তিতিধরা                         মুখগুলোর মধ্যে খুঁজে পায় অতীত স্মৃতি ;
 

ইদলফেতর ,বড়দিন ও শারদীয়ায় নতুন পোশাক পরে
           ভালোবাসা জানান দেই ,
     যে রকম নদী ভালোবাসে সাগরে মেশে
       শান্তি খুঁজে পায় কবরের মাটি
        অরণ্য ভালোবাসে বৃষ্টি
       শিশু খুঁজে নেয় মায়ের স্নেহাঞ্চল
এরকম ভালোবাসার অন্বেষনে শ্মশানের ধোঁয়াতে ঈশ্বর
দেখি ,
             এটাই আমার জন্মভুমি |

বিশ্বাস করো ,জবলার মেয়েটি স্বাধীনতার ইতিহাসে
কলকাতা মহান হত্যাকান্ড আতঙ্ক নিয়ে পড়ে,
           আমি সেদিনও খুব কেঁদেছি !
বিশ্বাস করো,পরের বছর মধ্যরাত্রি তোমার জরাসন্ধ      জন্ম আজও মানতে পারিনি |
হরিণ ভেজা চোখে বর্শা নিক্ষেপ করা মুখগুলো কতটা
               ----------  নিষ্ঠুর !
        খাগরাগড় , বারাসত থেকে দার্জিলিং
         কোথায় ভালোবাসা খুঁজে পাইনি,
           -------------- কি অসহ্য !
               তবুও তোমার চোখে জল আসেনি
দেখেছি,যেন শিরাকাটা ফিনকি রক্তে তোমার চোখে
                 -------- রক্তবৃষ্টি !
             তোমার বুকের উপর বসে
      যেন পবিত্র ফুলে অবিরত কীট দংশন |
            ভয় পেয়োনি,স্বতন্ত্র প্রহরী আমরা
            আম্মা বলে যে ডেকেছি আমি |
তোমায় ভালোবাসি সে কথাই বলতে এসেছি
তুমি বিশ্বাস করো আর নাই বা করো !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন