সার্চ করুন

বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

রণজিৎ রায়

পোশাকের ফতুয়া

রণজিৎ রায়


এক  অমোঘ  ফতুয়া  শাড়ি পরবার,
তুমি  শিক্ষিকা হলেও  একজন  নারী
শালীনতা শেখাবার প্রত্যক্ষ দিশারি;
শিক্ষার্থী গড়ে তুলবে  উন্নত সংসার l

প্রতিবাদ করবার, তুমি  কেউ  নও
এ সমাজ পুরুষের,   ওরাই কান্ডারী
যত নিয়ম কানুন  মেনে চলে নারী,
এটাই  চলেছে ধারা  অনুমত হও l

ভবিষ্যতে একদিন   চিত্র যাবে পাল্টে
নর কুর্নিশ করবে   কিছুই না বলে
ফিরিয়ে দেবে সম্মান সব সুদাসলে,
নারী শাসন করবে   হাল  ধরে  উল্টে l

ততদিন মেনে নিয়ে চলো ধীরে ধীরে
নিজেদের তৈরি করে ওঠো উচ্চশিরে ll


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন