খোকার বায়না
রুমা দাশ পড়শি
ছোট্ট খোকার বায়না আজ'ই
চাঁদ দেখিবার তরে
সূর্যি মামা পূব আকাশে
দিচ্ছে জানান ওরে ।
:
এইতো সবে সকাল হলো
শুনো মায়ের খোকা
খোকন সোনা বলছে মা'গো
নইতো আমি বোকা ।
:
ঐ যে দেখো ঝিলিক ছড়ায়
বলো যারে মামা
ঐখানেই তো ছিলো মা'গো
আমার চাঁদা মামা ।
:
মায়ের ঠোঁটে চিকন হাসি
চাঁদ যে নিশি বেলায়
খোকন শুনো চাঁদ উঠিবে
সূর্য যখন হারায় ॥
রুমা দাশ পড়শি
ছোট্ট খোকার বায়না আজ'ই
চাঁদ দেখিবার তরে
সূর্যি মামা পূব আকাশে
দিচ্ছে জানান ওরে ।
:
এইতো সবে সকাল হলো
শুনো মায়ের খোকা
খোকন সোনা বলছে মা'গো
নইতো আমি বোকা ।
:
ঐ যে দেখো ঝিলিক ছড়ায়
বলো যারে মামা
ঐখানেই তো ছিলো মা'গো
আমার চাঁদা মামা ।
:
মায়ের ঠোঁটে চিকন হাসি
চাঁদ যে নিশি বেলায়
খোকন শুনো চাঁদ উঠিবে
সূর্য যখন হারায় ॥
ছন্দময় এইরকম কবিতা/ছড়া গুলো বিলুপ্ত হতে চলেছে, তাই আপনার মতো কবির আছে একান্ত অনুরোধ এদের বাঁচিয়ে রাখুন। ছন্দবিহীন জীবন বিষময়। ধন্যবাদ নিরন্তর কবি।
উত্তরমুছুন